সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন মিলি কায়কোবাদ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়ে কাজ করছে।
নতুন উপদেষ্টা হিসেবে মিলি কায়কোবাদ যুক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা মিলি কায়কোবাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।