• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, বিপাকে দিনমজুর ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয় বলে দাবি তাঁর। সীমিত বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলীর সংসার চলে দিন এনে দিন খেয়ে। আড়াই শতক ভিটেমাটিতে পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করেন তিনি।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এত সীমিত ব্যবহারের পরও প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে, যা তাঁর বোধগম্য নয়।

তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান।

দিনমজুরি করে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? তাঁরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে তা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category