• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

রাজারহাটের ফরকেরহাটে বটগাছ রক্ষায় মানববন্ধন ঘিরে আলোচনা, ভবন নির্মাণের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ

রেজাউল হক (স্টাফ রিপোর্টার) কুড়িগ্রাম / ৭০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ রক্ষা এবং বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যে ভবন নির্মাণের পক্ষে মত দিয়েছেন ফরকেরহাট বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের অনেকেই। তাদের মতে, ঐতিহ্যবাহী এই বাজারের পরিবেশ, ব্যবসায়ীদের জীবিকা ও এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

তবে মানববন্ধনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকদের বিভিন্ন মন্তব্যে ভবন নির্মাণের পক্ষে মতামত উঠে এসেছে। ফরকেরহাটের ব্যবসায়ী ও সচেতন মহলের অনেকেই বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক বাজারব্যবস্থা গড়ে তুলতে বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

তাদের মতামত অনুযায়ী, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধার্থে বহুতল ভবন নির্মাণ করা হলে তা বাজারের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণ—দুই বিষয়কে গুরুত্ব দিয়ে স্থানীয় ব্যবসায়ী, সচেতন মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

ফরকেরহাট বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুতল ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category