• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

কুড়িগ্রামে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা রেজাউল করিম শাকিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিক্ষার্থীদের হাতে ভালো ও মানসম্মত বই তুলে দেওয়া এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। পাঠচর্চা শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category