• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

রোববার (২২ নভেম্বর) সকালে এ তথ্য জানায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। তবে পুলিশের সংকেত উপেক্ষা করে নসিমনটি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।

অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।

পুলিশের ধারণা, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব অলিভ অয়েল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জব্দ করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও জব্দ করা পণ্যের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category