ঝালকাঠী থেকে নবগ্রাম সড়কের চাঁমটা বাজার ও বাউকাঠি এলাকার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল, সংযোগস্থলে ফাঁক এবং ক্ষয় দেখা দিয়েছে। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ না হলে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।