নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সহসভাপতি চৌধুরী বিপ্লব, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খাঁন টিপু, সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহছান, যুবনেতা এটিএম নজিবর রহমান লেলিন, সহদপ্তর সম্পাদক চাঁদ মিয়া, থানা যুবদলের আহ্বায়ক নয়ন, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি ও রুপম ফরহাদ, পৌর যুবদলের সদস্যসচিব কাজল এবং যুগ্ম আহ্বায়ক হ্যাভেনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।