• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ?

রেজাউল হক (স্টাফ রিপোর্টার) কুড়িগ্রাম / ১০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে একসময় ছিল ঐতিহ্যবাহী পাঙ্গা রাজবংশের জমিদারি ও রাজপরিবারের প্রভাব। কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজপ্রাসাদের অধিকাংশ স্থাপনা। পড়ে আছে শুধু ইতিহাসের কিছু নীরব সাক্ষী।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, পাঙ্গা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অনিরুদ্ধ। পঞ্চদশ শতাব্দীর শেষভাগ কিংবা ষোড়শ শতকের শুরুর দিকে এই রাজবংশের উত্থান ঘটে বলে জানা যায়। রাজপরিবারের ইতিহাসে রানি লক্ষ্মীপ্রিয়া ও তাঁর দত্তক পুত্র দেবেন্দ্র নারায়ণ কোঙরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের পুরাকীর্তি বিষয়ক তথ্য অনুযায়ী, রানি লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর দেবেন্দ্র নারায়ণ কোঙর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সময় থেকেই পাঙ্গা জমিদারির অধঃপতন শুরু হয় বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

বর্তমানে পাঙ্গা জমিদারবাড়ির স্থানে রয়েছে ভাঙা ইটের ধ্বংসাবশেষ, পুরোনো শানবাঁধানো পুকুর এবং প্রায় অক্ষত একটি কাচারিঘর। রাজপরিবারের ব্যবহৃত দুটি কামানও সংরক্ষণের জন্য কুড়িগ্রাম বিডিআর অফিসের ফটকের সামনে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের তথ্যে উল্লেখ রয়েছে।

শুধু তাই নয়, রাজারহাট নামকরণের সঙ্গেও পাঙ্গা রাজপরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রচলিত বিবরণ অনুযায়ী, পাঙ্গা রাজা দেবেন্দ্র নারায়ণ কোঙরের খাসজমিতে হাট বসাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে এলাকার নাম হয় রাজারহাট।

কালের পরিক্রমায় রাজপরিবার ও রাজপ্রাসাদের জৌলুস হারিয়ে গেলেও এখনো ছিনাই ইউনিয়নে ছড়িয়ে আছে সেই ইতিহাসের স্মৃতি।

স্থানীয় ইতিহাস সংরক্ষণ, রাজবাড়ির অবশিষ্ট স্থাপনা রক্ষা এবং পাঙ্গা রাজবংশের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে আরও গবেষণার দাবি জানিয়েছেন ইতিহাস সচেতনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category