• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

রহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শীতের আগমনের সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যায়। এ বাস্তবতাকে সামনে রেখে ইসলামিক রিলিফ বাংলাদেশ উলিপুর উপজেলার ৫০০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ক্রয়ের জন্য ভাউচার বিতরণ করেছে।

উলিপুরের কেআর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৩,০০০ টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়। ভাউচারপ্রাপ্ত পরিবারগুলো নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারবেন, যা তাদের মর্যাদাপূর্ণভাবে সহায়তা গ্রহণের সুযোগ করে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ. টি. এম. আরিফ বলেন, “শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এটি উপকারভোগী পরিবারগুলোর জন্য অত্যন্ত কার্যকর সহায়তা হিসেবে বিবেচিত হবে।”

অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, পর্যবেক্ষণ, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ (MEAL) সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং মো. আব্দুস সালাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাউচার পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, শীতের শুরুতেই এ সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা সহজ হবে এবং শীতজনিত কষ্ট অনেকাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকা উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ তারই ধারাবাহিকতায় পরিচালিত একটি মানবিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category