• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

​কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চএর উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) সকালে নাগেশ্বরী কলেজ মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলাউদ্দিন পরিবেশ সুরক্ষায় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ কাজে জনপ্রতিনিধি সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন ও সবুজ নাগেশ্বরী গড়ে তুলতে সবাইকে আরও সচেতন হতে হবে।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা জরুরি।

​সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষার আন্দোলন একটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্ব। এ আন্দোলনকে সফল করতে জনসচেতনতা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।

​সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম খান তাঁর বক্তব্যে বলেন নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ নাগেশ্বরীকে একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণসহ ইতিবাচক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

​সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু বলেন পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

​বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল বায়ু নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বেশি বেশি গাছ লাগানোর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উপদেষ্টা ও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক জসিজুল হক লিটন দপ্তর সম্পাদক মো. আব্দুল আজিজ বাদল, মহিলা বিষয়ক সম্পাদক দুলালী খাতুন, প্রচার সম্পাদক আল আমিন হক রবি এবং উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​কর্মসূচির শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা কলেজ মোড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category