• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

আজ পবিত্র ঈদুল আযহা

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ শুধু আনন্দ-উৎসবের নাম নয়; এটি মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, সীমাহীন ত্যাগ এবং গভীর ভালোবাসার এক অনন্য শিক্ষা। মুসলিম উম্মাহর জন্য এই ঈদ আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও তাকওয়ার বার্তা বহন করে। ইসলামের ইতিহাসে হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর পরিবার যে মহান ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই স্মৃতিকে ধারণ করেই যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে পবিত্র ঈদুল আজহা।
ইসলামের ইতিহাস অনুযায়ী, প্রায় চার হাজার বছর আগে মক্কার জনমানবহীন প্রান্তরে কোরবানির এই গৌরবময় ঘটনার সূচনা হয়। হযরত ইব্রাহিম (আঃ) দীর্ঘ প্রতীক্ষার পর মহান আল্লাহর দরবারে দোয়া করে পুত্র সন্তান লাভ করেন, যার নাম ছিল হযরত ইসমাইল (আঃ)। পুত্র যখন কিশোর বয়সে উপনীত হন, তখন হযরত ইব্রাহিম (আঃ) স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ পান। তিনি বুঝতে পারেন, এটি ছিল তাঁর ঈমান ও আনুগত্যের এক কঠিন পরীক্ষা।
হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্রকে বিষয়টি জানালে কিশোর ইসমাইল (আঃ) বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই পিতাকে আল্লাহর নির্দেশ পালন করতে উৎসাহিত করেন। পিতা-পুত্রের এই অনন্য আত্মত্যাগ ও আনুগত্য ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।
ইতিহাসে বর্ণিত আছে, মিনার পথে শয়তান বারবার তাদের আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল। কিন্তু হযরত ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ) দৃঢ় ঈমানের মাধ্যমে শয়তানকে প্রত্যাখ্যান করেন। আজও হজ পালনের সময় মিনায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মাধ্যমে সেই ঘটনার স্মরণ করা হয়।
পরবর্তীতে হযরত ইব্রাহিম (আঃ) যখন আল্লাহর নির্দেশ পালনে পুত্রকে কোরবানি করতে উদ্যত হন, তখন মহান আল্লাহ তাদের ত্যাগ ও আনুগত্য কবুল করেন। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল (আঃ) জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসেন এবং হযরত ইসমাইল (আঃ)-এর পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতির জন্য ত্যাগ, ধৈর্য ও আনুগত্যের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেন।
ইসলামে কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা, লোভ ও পশুবৃত্তিকে ত্যাগ করার মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর মাংস কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহ ও মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই অংশ নেবেন কোরবানির আনন্দে।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছাড়ছেন লাখো মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category