কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন (৪৬) আটক করেছে বিজিবি। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার বালিয়ামারী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্ৰামের মৃত ওমর আলীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন।
তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-এমপি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বালিয়ামারী নামক এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামের এক কারবারিকে আটক করে বালিয়ামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এতে জব্দ করা হয় একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড ও নগদ ৩৩৫ টাকা।তিনি আরও জানান, আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল রাজীবপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।