চিলমারীর উপজেলার ১ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে ব্যপক আলোচনায় রয়েছে শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এম.এম.এইচ. মুকুল মন্ডল। তিনি ঢাকায় সুনাম ধন্য একটি হাউজিং এস্টেট কোম্পানিতে স্টোর অফিসার এন্ড একাউন্টেনড পদে দীর্ঘ ২২ বছর নিষ্ঠার সাথে কর্মজীবন অতিক্রান্ত করার পর বর্তমানে অবসরে আছেন।
এম.এম.এইচ. মুকুল মন্ডল রাণীগঞ্জ ইউনিয়নবাসীর অধিকার আদায়ে সর্বদা বলিষ্ঠতার সাথে কথা বলে যাচ্ছেন এবং এলাকার বিভিন্ন মানববন্ধন, মিছিল, মিটিং এ সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ইতিমধ্যে ব্যপক সারা ফেলেছে। তিনি তার বর্তমান জীবনে এলাকা ও এলাকাবাসীর উন্নয়নের জন্য যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে।
সিটিজেন ফোরাম রানীগঞ্জ শাখা; এর সভাপতি।
ময়নার খামার যুব সংঘ; এর সভাপতি। আলোকিত রানীগঞ্জ ইউনিয়ন মাদক নির্মূল ও উন্নয়ন কমিটি; এর সাধারন সম্পাদক, পুলিশিং কমিটি, রানীগঞ্জ ইউনিয়ন, চিলমারী মডেল থানা; এর সদস্য। RDRS দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটি এর সদস্য সহ এলাকার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে এলাকার উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন।