• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৫৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন
উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম জেলা শহরের পাশে ধরলা নদীর পূর্বপাড়ে অবস্থিত নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী এবং কুড়িগ্রাম সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন–এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা অফিসে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংগঠন প্রতিনিধিদের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদিত হয়।
নতুন কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ভলান্টিয়ার নিউজ২৪.কম-এর চেয়ারম্যান এম. রশিদ আলী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ষোলো রিডার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মো. শরিফুল ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে গ্লোবাল যুব ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার সেকেন্ড অফিসার, সাংবাদিক শহিদুল ইসলাম, মজিবর রহমান, মোসলেম উদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংগঠন প্রতিনিধিরা।
নবনির্বাচিত আহ্বায়ক এম. রশিদ আলী বলেন,
“এই এলাকার মানুষের যৌক্তিক দাবি আদায় এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মাদার অর্গানাইজেশন হিসেবে কাজ করবে। বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের নেতারা জানান, উত্তর ধরলা অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে শিক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category