• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির স্বাধীনতার সংগ্রামে অনন্য এক দিন

ডেক্স রিপোর্ট / ৯০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে বিশাল জনসমাবেশের সামনে ভাষণ দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত লাখো মানুষের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে তিনি স্বাধীনতার সংগ্রামের ডাক দেন। তার সেই ঐতিহাসিক আহ্বান— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”— বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের পথে উদ্বুদ্ধ করে।

ঐতিহাসিক এই ভাষণটি বিশ্বব্যাপীও বিশেষ স্বীকৃতি পেয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। মাত্র ১৮ মিনিটের এই ভাষণে তিনি তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাষণ। অনেকেই এ ভাষণটির তুলনা করেন মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের সঙ্গে। এছাড়া বঙ্গবন্ধুর এ ভাষণ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category