পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ কুড়িগ্রামের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক।”
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি কুড়িগ্রামবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
“ঈদ মোবারক”