• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৮ হিজরি) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, আলেম-ওলামা, বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শালীনতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হামদ, নাত, কিরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি আগামী প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে সহায়ক হবে।

আয়োজনে: জেলা প্রশাসন, কুড়িগ্রাম
সহযোগিতায়: ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়, কুড়িগ্রাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category