• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা

কুড়িগ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১৪১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কুড়িগ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মোড় চত্বরে দ্য গ্রান্ড এসেম্বলী হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রংপুরের সহকারী জোন পরিচালক আলহাজ্ব সবেবর রহমান, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, “আপনারা সরকারি দলে থাকেন বা বিরোধী দলে কিংবা পার্লামেন্টে থাকেন—অহংকারী হওয়া যাবে না। আপনার আগেও যারা শাসক ছিল তাদের অহংকারের কারণেই তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।”

তিনি আরও বলেন, -এই জুলাই কোনো একটি দলের নয়। এই জুলাই বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। আলেম-ওলামা, গরিব-ধনী, মুয়াজ্জিন, হিন্দু-মুসলিম—সবাই আগে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category