• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি / ৯২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এবং কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আনারুল ইসলামের তত্ত্বাবধানে কুড়িগ্রাম জেলার সুখাতি বোটঘর এলাকায় একটি ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা রমজান মাসের শিক্ষা, আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়া এবং নেওয়াশী ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ বদিউজ্জামান সিদ্দিকী।

ইফতার মাহফিলে স্থানীয় নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category