• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রহুল আমিন রুকু (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি / ৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অ্যাডভোকেট বজলুর রশিদ (পি.পি.), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

এ ছাড়া সভায় জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ. দা.) জয়ন্তী রানী এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ২২ বিজিবির প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা প্রতিনিধি।

আলোচনায় জেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট, শিক্ষা, সড়ক উন্নয়ন, যানজট নিরসনসহ বিদ্যমান সার সংকটের বিষয়টি উঠে আসে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category