• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

কুড়িগ্রামে VDF-এর নতুন জেলা নির্বাহী কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৫৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে তরুণ স্বেচ্ছাসেবীদের কার্যক্রম গতিশীল করা, মানবিক সেবা সম্প্রসারণ, প্রান্তিক ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)-এর নতুন জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এর আগে কুড়িগ্রাম জেলা নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সাতটি পদ রাখা হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন নির্বাচিত হন। নির্বাচনে প্রত্যেক প্রার্থী ৩৭টি করে ভোট পেয়েছেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি মো. সবুজ মিয়া, সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) মোছা. অনন্যা খাতুন, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. শরীফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ মো. আহসান উল্লাহ আশিক নির্বাচিত হয়েছেন।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) একটি অরাজনৈতিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা কুড়িগ্রামে স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কার্যকর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. হাবিবুর রহমান বলেন, স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের দক্ষ, দায়িত্বশীল এবং নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন, ফান্ডরেইজিং, পাবলিক স্পিকিং, ডিজিটাল দক্ষতা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category