কুড়িগ্রাম সদর উপজেলায় ২০২৬ সালের কোরবানী প্রকল্পের প্রথম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের উদ্যোগে ও সহায়তায় প্রায় ২৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়। ঈদের আনন্দকে সমাজের দুঃস্থ ও প্রান্তিক মানুষের মাঝে ভাগ করে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সর্বনাশা ধরলা নদীর ভাঙনে অনেক পরিবার তাদের আবাদি জমি, বসতভিটা ও জীবিকার উৎস হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এমন অনেক পরিবার রয়েছে, যাদের ঘরে দীর্ঘদিন পর কোরবানীর গোশত পৌঁছায় এবং রান্না হয়। ঈদের দিনে এই সহায়তা পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন জানিয়েছে, সমাজের অসহায় মানুষের কল্যাণে তারা সবসময় কাজ করে যেতে চায় এবং আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।