• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি / ৮৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেন সার্ভিসের সময়সূচি পরিবর্তনের দাবি উঠেছে । বর্তমানে প্রচলিত সময়সূচি অনেক যাত্রী, বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য পুরোপুরি সুবিধাজনক নয়।
গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যদি সকাল ৬টা/৭টার দিকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রাত ৮টা/৯টার দিকে ফিরতি ট্রেন চালু করা হয়, তাহলে সাধারণ যাত্রীদের জন্য এটি অনেক বেশি সুবিধাজনক হবে। এতে যাত্রীরা সকালে ঢাকায় পৌঁছে দিনের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে একই দিনে গোপালগঞ্জে ফিরে আসার সুযোগ পাবেন।
বর্তমান সময়ে অনেক মানুষকে ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি কাজে যেতে হয়। উপযুক্ত সময়সূচি না থাকায় অনেককেই অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। সময় পরিবর্তন করা হলে একদিকে যেমন যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে গোপালগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।
বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেনের সময়সূচি পুনর্বিবেচনার জোর দাবি জানানো হচ্ছে।
গোপালগঞ্জবাসীর প্রত্যাশা-সময়োপযোগী ট্রেন, সহজ যাতায়াত এবং মানুষের ভোগান্তির অবসান। গোপালগঞ্জে ব্যবসায়ীরা বলেন, গোপালগঞ্জে সাপ্তাহিক বন্ধ শনিবার তাই ট্রেনের সাপ্তাহিক বন্ধটা শুক্রবার না দিয়ে শনিবার দিলে ব্যবসায়ীদের ঢাকা গিয়ে মার্কেট করে আসা অনেক সুবিধা হবে।
দাবি একটাই…
গোপালগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচি ও সাপ্তাহিক বন্ধ শনিবার পরিবর্তন করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category