• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ১২ কুড়িগ্রামে বিএনপি নেতার চাপে শিক্ষক বদলি তালিকা পরিবর্তন সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ কুমিল্লায় জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার, সারের সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (জিটিইসি)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক ‘ফ্যাব্রিক লাইব্রেরি’। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের ‘জিটিইসি ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, ম্যাটেরিয়াল সোর্সিং, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পখাতের উপযোগী কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করতেই এই ফ্যাব্রিক লাইব্রেরি স্থাপন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকারিয়া আলম জিকু, যিনি পূর্বে নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং এবং কেনপার্কের ফ্যাব্রিক টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের আরঅ্যান্ডডি বিভাগের এক্সিকিউটিভ অফিসার ও অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট আহসানুজ্জামান রনি।

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী মো. ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, নতুন চালু হওয়া এ ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিল্পখাতের সঙ্গে শক্তিশালী মেলবন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category