• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গোপালগঞ্জ কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কাশিয়ানী থানা পুলিশ জানায়, উপজেলার উত্তর ফুকরা এলাকার মধুমতি নদীতে মঙ্গলবার রাতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

তবে পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি পিবিআই বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category