• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত উলিপুরে এনামুল হক ক্বারী নামে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নেত্রকোণা সদর হাসপাতালে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেত্রকোণার দুর্গাপুরে বকেয়া মজুরির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও বারহাট্টায় মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশজুড়ে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, উত্তপ্ত একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ বারহাট্টা থানা পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় জানালেন ওসি

গ্যাস সংকটে দিশেহারা দেশ: মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারবে তো সরকার?

আবু বকর সিদ্দিক, ঢাকা প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাচালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। যে সামান্য গ্যাস মিলছে, তা দিয়ে কয়েকটি ট্রিপ শেষ করতেই আবার পাম্পের লাইনে ফিরতে হচ্ছে। এতে আয় কমছে, সময় নষ্ট হচ্ছে এবং যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মহাখালী, মেরুল বাড্ডা ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকার গ্যাস স্টেশনগুলোতে প্রতিদিনই দীর্ঘ সারির দৃশ্য এখন যেন স্বাভাবিক হয়ে গেছে। অন্যদিকে অনেক এলাকায় গৃহস্থালির গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে।

নাগরিকদের প্রশ্ন, মৌলিক সেবা নিশ্চিত করার দায়িত্ব কার? দীর্ঘদিন ধরে সংকট চললেও কার্যকর ও টেকসই সমাধান কেন দৃশ্যমান নয়? সমস্যার স্থায়ী সমাধানের বদলে মানুষকে কেন প্রতিদিন অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে থাকতে হবে?

অর্থনীতির চাকা সচল রাখতে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। তাই এখন আর নতুন আশ্বাস নয়—দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপই মানুষের প্রত্যাশা। কারণ একটি রাষ্ট্রের উন্নয়নের দাবির সত্যিকারের মূল্যায়ন হয় নাগরিকের দৈনন্দিন জীবনের স্বস্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category