• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত উলিপুরে এনামুল হক ক্বারী নামে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নেত্রকোণা সদর হাসপাতালে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেত্রকোণার দুর্গাপুরে বকেয়া মজুরির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও বারহাট্টায় মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশজুড়ে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, উত্তপ্ত একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ বারহাট্টা থানা পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় জানালেন ওসি

ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। / ৪১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

যশোরের ঝিকরগাছায় চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রসুল (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।( ৩ আগস্ট )সোমবার

দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত রসুল ঝিকরগাছা থানার গুনোনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রসুল হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে পাঁচপোট গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন।

আহতের পরিবারের সদস্যরা জানান, রসুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন ভুক্তভোগী মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category