• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে পঁচা সুপারি এখন আয়ের উৎস, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে মারধর, হত্যাচেষ্টা; থানায় মামলা রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান কুড়িগ্রাম থেকে গণমাধ্যম, ব্যবসা ও সামাজিক উদ্যোগে মোহতাসিম বিল্লাহ ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত  কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা উলিপুরে নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যশোরের ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে উপজেলার মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত ২০২৬-২৭ অর্থবছরে সুফলভোগী সদস্যদের মাঝে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত হয়৷ 

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো: আশেক হাসান।

ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার ( ভূমি) শপথ বৈরাগী, যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি.এম কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন সহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও আগত সুফলভোগী গ্রাহকবৃন্দ,ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ। 

উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সের ৩০ জন সুবিধাভোগী ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) দুগ্ধবর্তী গাভী পালন কোর্সের অধীনে ৩০ জন সুবিধাভোগী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন । 

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মো: আশেক হাসান বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের ৫ জন সদস্যদের মাঝে ও একই সংঘের সদস্য বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ১০০ জনের এর মধ্যে ৪৯ হাজার ৯শ ৪ টাকার চেক হস্তান্তর করেন। 

আয়োজকরা জানান,এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নারী ও পুরুষ সুবিধাভোগী উভয়ই প্রশিক্ষণ গ্রহণ করে নিয়মঅনুযায়ী ভালো মানের একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category