• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে পঁচা সুপারি এখন আয়ের উৎস, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে মারধর, হত্যাচেষ্টা; থানায় মামলা রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান কুড়িগ্রাম থেকে গণমাধ্যম, ব্যবসা ও সামাজিক উদ্যোগে মোহতাসিম বিল্লাহ ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত  কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা উলিপুরে নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং উমর মজিদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

বুধবার (৭ অক্টোবর) ২০২৬ ইং তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসানুল কবির আদিল মহোদয়ের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উমর মজিদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ ও অবকাঠামোর অভাবে স্থানীয় তরুণ ও কিশোরদের ক্রীড়া চর্চা ব্যাহত হচ্ছে।

একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে এলাকার শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এলাকাবাসী মনে করেন।

এলাকাবাসীর দাবি, একটি আধুনিক ও পরিকল্পিত মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে স্থানীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ সৃষ্টি হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মুহাম্মদ সালমান ফারসী সরকার, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

স্মারকলিপি গ্রহণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল এলাকাবাসীর দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানা গেছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ১নং ওয়ার্ডে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category