• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত  আহত ছাত্র শক্তির সদস্যদের খোঁজ নিতে হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস মডেল থানার পুলিশের অভিযানে ইভটিজিং মামলার আরও এক পলাতক আসামি গ্রেপ্তার বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মারিয়া এলিন, দাবি—‘এআই দিয়ে বানানো, উদ্দেশ্য চরিত্রহনন’ দেশ বিভাজনের সব চক্রান্ত রুখে দেওয়া হবে: তথ্যমন্ত্রী প্রথম টিভির মাধ্যমে নেওয়াশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন গোপালগঞ্জে আগামীকাল শনিবার সকাল ৬ থেকে ৯:৩০ পর্যন্ত বিদ্যুৎ বন্ধের ঘোষণা, এলাকা সমূহ রামপুরা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত 

ঝিকরগাছা (যশোর): প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে পানিসারা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশ। 

প্রথমার্ধের শেষ মিনিটে হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশের ১১ নং খেলোয়াড় জিতুর দেয়া গোলে দল ১-০ গোলে এগিয়ে যায়। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ৯মিনিটে পানিসারা ইউনিয়ন ফুটবল একাদশের ১২ নং খেলোয়াড় মামুনের করা গোলে সমতা ফেরায়। খেলার একেবারে শেষ মূহুর্তে হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আবু সাঈদের করা গোলে ২-১ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। 

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় রিজভী আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রকিব, সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়ের, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাসার, কোচ আহমেদ রেজা সজিবসহ ক্রীড়াঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

ম্যাচ পরিচালনা করেন ইকরামুল হক ইকু, মিজানুর রহমান, হাবিবুর রহমান, বশির আহমেদ। 

 খেলায়ধারাভাষ্যকার ছিলেন মঈনুদ্দিন বাবু, সিরাজুল ইসলাম বাঙালী ও নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category