• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত  আহত ছাত্র শক্তির সদস্যদের খোঁজ নিতে হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস মডেল থানার পুলিশের অভিযানে ইভটিজিং মামলার আরও এক পলাতক আসামি গ্রেপ্তার বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মারিয়া এলিন, দাবি—‘এআই দিয়ে বানানো, উদ্দেশ্য চরিত্রহনন’ দেশ বিভাজনের সব চক্রান্ত রুখে দেওয়া হবে: তথ্যমন্ত্রী প্রথম টিভির মাধ্যমে নেওয়াশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন গোপালগঞ্জে আগামীকাল শনিবার সকাল ৬ থেকে ৯:৩০ পর্যন্ত বিদ্যুৎ বন্ধের ঘোষণা, এলাকা সমূহ রামপুরা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রথম টিভির মাধ্যমে নেওয়াশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন

আবু বকর সিদ্দিক, প্রতিনিধি প্রথম টিভি / ২৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আসন্ন নেওয়াশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন প্রথম টিভির মাধ্যমে ইউনিয়নবাসীর উদ্দেশে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মঈনউদ্দিনের পুত্র শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকেই তিনি এলাকার সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল লক্ষ্য।

প্রথম টিভিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে নেওয়াশি ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। তিনি বিশেষভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন এবং তরুণ সমাজকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বচ্ছ প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকারের শেষে প্রথম টিভির মাধ্যমে নেওয়াশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, “আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতাই হবে আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category