পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাত আসনের স্থায়ী কমিটির সদস্য জননেতা মামুন আহমেদ দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মত্যাগের মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতি।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দ যেন সকল বিভেদ ভুলে মানুষকে ঐক্যবদ্ধ করে এবং দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়।” মামুন আহমেদ বলেন, “দেশের প্রতিটি মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক—এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলুন।”
শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
ঈদ মোবারক।