• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

নাগেশ্বরীতে চিকিৎসকের সিল জালিয়াতি করে অর্থ আদায়ের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ

সুমন চৌধুরী / ১৩৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম জাহিদুর রশিদ পলাশের সিল ব্যবহার করে হাস-মুরগি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
জানা গেছে, ডা. পলাশের অনুপস্থিতির সুযোগে তার নাম ও সিল ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করছে। বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহাকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ডা. আ ন ম জাহিদুর রশিদ পলাশ জানান, হাস-মুরগি বিতরণ বা এ ধরনের কোনো অর্থ সংগ্রহ কার্যক্রমের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তার নাম, পদবি বা সিল ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণার শিকার হলে বা কোনো সন্দেহজনক কার্যক্রমের তথ্য পেলে নাগেশ্বরী থানায় সরাসরি যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category