• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নুর-উন-নাহার বেগম রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

নারায়ণঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সুরক্ষা’র পরিবেশ সেমিনার ও বৃক্ষরোপণ কমসূচী পালিত

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

একটি গাছ, একটি প্রাণ, সুরক্ষা দেয় জীবনমান—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এ টি আই-এ ) পরিবেশ সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১লা আগষ্ট ২০২৬ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুরক্ষা’-র উদ্যোগে এবং ‘ক্লাসিক থ্রেইড’-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার টেকনিক্যাল অ্যাডভাইজার ড. কাজী আফজাল হোসেন। তিনি একটি জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার তাগিদ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাসিক থ্রেইডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক মকবুল আহমেদ, এটিআই-এর শিক্ষক আব্দুল কাদের এবং সুরক্ষার সভাপতি ডাঃ এম. এম. তৈমুর হাসান প্রমুখ।
সুরক্ষার সভাপতি তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণের অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যা লী ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ৩শজন অংশগ্রহণকারীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category