• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

নারী চালকের হাতে ‘পিংক বাস’, নিরাপদ যাত্রায় নতুন উদ্যোগ

নিউজ ডেস্কঃ / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবেন নারী।

মঙ্গলবার থেকে রাজধানী, চট্টগ্রাম ও বগুড়ায় এই সার্ভিস চালু হচ্ছে। রাজধানীতে তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।

ইতোমধ্যে নারী চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় দেড় মাসের প্রশিক্ষণ শেষে তারা বড় বাস চালানোর জন্য প্রস্তুত হয়েছেন। চালকদের প্রত্যাশা, নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস নিরাপদ যাতায়াতের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও আত্মবিশ্বাস আরও বাড়াবে।

নারী চালক খাদিজাতুল রিমা জানান, একজন নারী হিসেবে আরেক নারীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। তিনি মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে বাস চালাবেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ-মতিঝিল রুটে দায়িত্ব পালন করবেন চালক জান্নাতুল ফেরদৌসী। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে নারীদেরই আগে এগিয়ে আসতে হবে। যানজটপূর্ণ সড়কে বাস চালাতে আত্মবিশ্বাসী হলেও সড়কের পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরেক চালক সাথি খাতুন জানান, প্রশিক্ষণের কারণে যানজটপূর্ণ সড়কেও বাস চালাতে তারা প্রস্তুত। নতুন এই দায়িত্বকে তিনি দেখছেন নারীদের জন্য নতুন অভিজ্ঞতা ও সুযোগ হিসেবে।

প্রাথমিকভাবে মিরপুর-১২ থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দরসহ কয়েকটি রুটে চলবে মহিলা বাস। বাসে পস মেশিনের মাধ্যমে নির্ধারিত ভাড়া আদায় করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নারী চালক ও কন্ডাক্টরদের দায়িত্বে ‘পিংক বাস’ চালুর মধ্য দিয়ে গণপরিবহন খাতে নারীর কর্মসংস্থান ও নেতৃত্বের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category