প্রিয় দল ব্রাজিলের প্রথম ম্যাচকে স্বাগতম জানিয়ে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ড্রাক বাইক, মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির বহরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দ-উদযাপনে মুখর হয়ে ওঠে দুর্গাপুর শহর। তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।