• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক অংশগ্রহণ গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে সার্বভৌমত্ব র‍্যালিতে আমিমুল ইহছানের নেতৃত্বে বিশাল মিছিল ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রথম সন্তানের নাম প্রকাশ করলেন ব্রাজিল তারকা এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’

আন্তর্জাতিক / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক এবং তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের ঘরে আসছে এক পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক বর্ণাঢ্য ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সন্তানের নাম প্রকাশ করা হয়। আকাশি ও সাদা ফুলে সজ্জিত অনুষ্ঠানে বড় অক্ষরে ‘কেনদ্রিক’ নামটি প্রদর্শন করা হয়, যা অতিথি ও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

নামটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, ‘কেনদ্রিক’ নামটি বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার কেনদ্রিক লামারের নামের সঙ্গে মিল থাকায় এ নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তবে এনদ্রিক বা তার স্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে গ্যাব্রিয়েলি মিরান্দা প্রথমবারের মতো সন্তানসম্ভবা হওয়ার খবর জানান। পরে তারা নিশ্চিত করেন, তাদের ঘরে পুত্রসন্তান আসছে। অবশেষে বেবি শাওয়ার অনুষ্ঠানে অনাগত সন্তানের নামও প্রকাশ করলেন এই তারকা দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category