• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

‎ ‎ ‎ ‎ ‎ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব-কুড়িগ্রামে নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস।

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৬৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

‎
‎
‎উত্তর বঙ্গের দুই কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
‎
‎শুক্রবার বিকেল ৪টা৩০ মিনিটে শহরের সবুজ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল এ আনন্দ মিছিল বের হয়ে ঘোষাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পৌর বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয় ।
‎পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,ডাক্তার মোঃ ইউনুস আলী, পিপি এড.বজলুর রসিদ, মোঃ ইদ্রিস আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান,সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমীরা।
‎উত্তর বঙ্গের কৃতিস্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানো হয়।
‎
‎এছাড়াও কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।
‎
‎এছাড়াও এ উপলক্ষে গতকাল রাতে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম শহরে বিভিন্ন স্থানে পথচারীদের মঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
‎বৃহস্পতিবার রাতে রিজভীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকার, যুবদলের মাসুদ রানা বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
‎
‎মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category