• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১১ হাজার টাকা গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন কুড়িগ্রামের ৭৩ ইউনিয়নে চার ধাপে ভোট, প্রথম ধাপে ৩ উপজেলা যায়যায়দিন ও প্রথম টিভির গুরুত্বপূর্ণ কাজে ঢাকা সফরে জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও দুই ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা

​নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর (রেজি নং- ৯৮৭৩৬/১২) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের অনুমোদিত এই কমিটিতে মোঃ মিলন মিয়াকে সভাপতি এবং মোঃ সাঈদী হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন (দৈনিক খবর ও দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি মোঃ জেলাল আহমেদ রানা (দৈনিক বার্তাঘর ও দৈনিক গণ দাবী), সহ-সাধারণ সম্পাদক মোঃ রাহিমুল ইসলাম (নাগেশ্বরী টিভি ও দৈনিক যুগের কন্ঠস্বর), সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম (সাপ্তাহিক দুধকুমার কচাকাটা ও দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার সৃজন ( দৈনিক যুগের কণ্ঠস্বর)।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— ধর্ম বিষয়ক সম্পাদক এম এম রিয়াজুল ইসলাম রুহী (নাগেশ্বরী পোস্ট ও দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মীম (প্রাণের শহর নাগেশ্বরী ও দৈনিক আজকের জনবানী), প্রচার সম্পাদক শ্রী কাজল কুমার মোহন্ত (স্টাফ রিপোর্টার, নাগেশ্বরী আপডেট নিউজ) এবং আইসিটি সম্পাদক মোঃ সজিব মিয়া (নাগেশ্বরী ২৪ ও দৈনিক সোনালী কণ্ঠ)।
​এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ সাদিকুল ইসলাম (হামার নাগেশ্বরী ও দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং সাধারণ সদস্য হিসেবে মোঃ ফরিদুল ইসলাম (দৈনিক সংগ্রাম), মোঃ মোস্তফা কামাল (দৈনিক সারাদেশ), মোঃ ইদ্রিস আলী (দৈনিক হামার দেশ), মোঃ শামীম হোসেন (প্রাইম টিভি), মোঃ রাসেল মিয়া (দৈনিক জনতার খবর) ও মোঃ বেলাল হোসেন (নাগেশ্বরী টাইমস) মনোনীত হয়েছেন।
​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোঃ মিলন মিয়া (নাগেশ্বরী আপডেট নিউজ ও দৈনিক স্বদেশ বিচিত্রা) তাঁকে সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সবাই সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করবো।”
​নবগঠিত এই কমিটির সকল সদস্য আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category