• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে -নাছির উদ্দীন চৌধুরী ভূরুঙ্গামারীতে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান বিষধর গোখরোর ছোবলে ব্যবসায়ীর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে কেটে গেল মূল্যবান সময় নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরিদুল ইসলাম জোদ্দারের গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি ১১ দলীয় ঐক্যের ০৫ দফা লংমার্চ কর্মসূচি ঘোষণা। বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান, আটক ১ বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার শাহাদৎ বার্ষিকীতে পিতার কবরে ডা. জোবায়দা রহমান, মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার

আবু বকর সিদ্দিক | ঢাকা প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। পরে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাইকমিশনার আইসিইউতে এবং তার স্ত্রী একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি কক্ষে আগুনের তীব্রতা খুব বেশি ছিল না, তবে পুরো বাসায় ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে ভবনের ভেতরের ধোঁয়া বের করে দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির (শর্ট সার্কিট) কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার সময় হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। কিন্তু ঘন ধোঁয়ার কারণে তারা পরে অসুস্থ হয়ে পড়েন। সকাল প্রায় ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অ্যাডমিশন বিভাগের কর্মকর্তারা জানান, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে তার স্ত্রী নাইমা ইমরান একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category