• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন

লিটন সরকার - রৌমারী প্রতিনিধি / ৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে সাজা ভোগ শেষে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছাকাছি রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়।

প্রত্যাবাসন হওয়া ব্যক্তিরা হলেন—শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের মো. ওসমান বিন হাসান সজিব এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের মো. আব্দুল হাই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের ৩৫ বিজিবি, জামালপুর ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপির সদস্যরা ভারতের আসাম রাজ্যের মাইনকারচর সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের কাছ থেকে তাদের গ্রহণ করেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়।

এ সময় রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো. আনাছ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সাজা ভোগ শেষে দুই বাংলাদেশিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। তাদের প্রয়োজনীয় তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category