• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

রৌমারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

লিটন সরকার - রৌমারী প্রতিনিধি / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চান, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বন্দবেড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জামান ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর ও তুরা রোড এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তাঁরা পুরো উপজেলা পরিষদ চত্বর ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category