• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড় নামের সঙ্গে ‘PGT’ ব্যবহার নিয়ে বিভ্রান্তি: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান DMF নিয়োগ ও পেশাগত সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দসহ ৮ দফা দাবি চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড় ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে বাধা; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা; ভোগান্তিতে জুলাই আন্দোলনের সংগঠক সৌরভ চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদন / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

উত্তরাঞ্চলের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে একের পর এক অভিযোগ ও বিতর্কে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম-এর বিরুদ্ধে স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রশাসনিক প্রভাব খাটানো এবং উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা চলছে—“মামা-ভাগিনা ও শ্যালক-দুলাভাইয়ের প্রভাবেই নাকি পরিচালিত হচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম।” অভিযোগ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে উপাচার্যের ঘনিষ্ঠ আত্মীয়দের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন—ভাগিনা আতিকুর রহমান (পিএস টু ভিসি), শ্যালক আব্দুল্লাহ আল সোহাগ (নিরাপত্তা কর্মকর্তা), বোনের মেয়ে রেজভিন আক্তার (স্টোর কিপার), গোলাম মোস্তফা (সেকশন অফিসার), জান্নাতুল ফেরদৌস (খামার শাখার সেকশন অফিসার), রাইয়্যান রেজা (প্রভাষক) এবং রায়হান সরকার (কম্পিউটার টাইপিস্ট)।

শিক্ষক-কর্মকর্তাদের একাংশের দাবি, এসব নিয়োগে যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা বলছেন, নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার যথাযথ অনুসরণ হয়নি।

অভ্যন্তরীণ সূত্রে আরও জানা যায়, শ্যালক আব্দুল্লাহ আল সোহাগ শুধু নিরাপত্তা কর্মকর্তা হিসেবেই নয়, পরিকল্পনা ও উন্নয়ন শাখাতেও প্রভাব বিস্তার করছেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প, ক্রয় কার্যক্রম এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও উঠেছে। নিম্নমানের সামগ্রী উচ্চমূল্যে ক্রয়ের অভিযোগে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত না থেকে ঢাকাকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেন। এমনকি ঢাকার গেস্ট হাউজ থেকেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে, যা ক্যাম্পাসের প্রশাসনিক শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশকে ব্যাহত করছে।

এছাড়া শিক্ষা কার্যক্রমেও সংকট দেখা দিয়েছে বলে জানা যায়। কৃষি ও মৎস্য অনুষদে পর্যাপ্ত স্থায়ী শিক্ষক না থাকায় অ্যাডহক শিক্ষকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এক বিভাগের শিক্ষক দিয়ে অন্য বিভাগের ক্লাস নেওয়ার অভিযোগও উঠেছে, যা শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। পূর্বে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম সদরের “নালিয়ার দোলা” এলাকা স্থায়ী ক্যাম্পাস হিসেবে নির্ধারিত থাকলেও, তা পরিবর্তন করে “ছিনাই” এলাকায় নেওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এ সিদ্ধান্তে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সচেতন মহল মনে করছে, নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরুতেই স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category