• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন

সবুজ কুড়িগ্রাম গড়তে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের উদ্যোগ

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ জুন) সংগঠনটির পরিবেশ সম্পাদক আশিকুর রহমান একটি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ শেষে তিনি ঘোষণা দেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমরা কুড়িগ্রাম জেলায় ৭ হাজার বৃক্ষ রোপণ করবো।”
সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “এই ছেলেগুলো নিয়মিত ভালো কাজ করে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও বিভিন্ন সড়কের পাশে গাছ লাগায়। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি। ভবিষ্যতেও তারা এ ধরনের কাজ অব্যাহত রাখুক।”
সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন বলেন, “বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক সংগঠন হিসেবে সরকারের পাশাপাশি আমরাও যদি এগিয়ে আসি, তাহলে পরিবেশ রক্ষায় তা আরও কার্যকর ভূমিকা রাখবে।”
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছি। পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম আমাদের বিভিন্ন সময় সহযোগিতা ও পরামর্শ প্রদান করে, ফলে আমাদের কার্যক্রম পরিচালনা আরও সহজ হয়।”
উল্লেখ্য, স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং বয়স্কদের সেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category