কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা এলাকার বাসিন্দা ও উত্তর ধরলা অঞ্চলের সুপরিচিত প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আঃ কাদের নিয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মাধ্যমে নাগেশ্বরী ও উত্তর ধরলা অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
তার মৃত্যুতে নাগেশ্বরীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।