• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন মিলি কায়কোবাদ নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার রৌমারীতে ২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড উলিপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি কুড়িগ্রামে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ বুধবার

আবারও মা হলেন বুবলী? নাকি শুধুই গুঞ্জন!

মিশাদ সরকার / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ঢালিউডজুড়ে নতুন করে শুরু হয়েছে চর্চা—অভিনেত্রী শবনম বুবলী কি দ্বিতীয়বার মা হয়েছেন? যদিও এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা, তবুও সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা।

গুঞ্জনের আগুনে ঘি ঢালে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট। বুবলীর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।”

ব্যাস! এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা, শুভেচ্ছা আর কৌতূহল। অনেকে ধরে নিয়েছেন, বুবলী দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই আড়ালে রয়েছেন বুবলী। নতুন সিনেমা বা কাজের খবরও নেই বললেই চলে। ফলে অনেকের ধারণা, ব্যক্তিগত কোনো বিশেষ কারণেই হয়তো আলোচনার বাইরে আছেন এই অভিনেত্রী।

তবে সত্যিই কি নতুন অতিথি এসেছে, নাকি সবটাই গুঞ্জন—এখন সেটিই দেখার অপেক্ষা
(জি. এম. মাহিম সরকার )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category