কুড়িগ্রামের উলিপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর আওতাধীন এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপির আয়োজনে এবং উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রামের বাস্তবায়নে এই প্রোগ্রামটি সম্পন্ন হয়।
অতিথি ও সভাপতিত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর (কুড়িগ্রাম-৩) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষে অধ্যাপক আঃ জলীল উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উলিপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মেহেদী ভারপ্রাপ্ত।
আজ ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে এই উদ্ভাবনী মেলা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ আইডিয়া এবং আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন প্রদর্শন করেন। প্রধান অতিথি সাবেক অধ্যাপক আঃ জলীল মাননীয় সাংসদ পক্ষে। শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। এস এম মেহেদী সভাপতিত্বে বক্তব্য
রাখেন অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর ও উলিপুর সরকারর ডিগ্রি কলেজ অধ্যাপক শফিকু ল ইসলাম। তবে অনুষ্ঠানে বিএনপির দায়িত্ব প্রাপ্ত কোন প্রতি নিধি কে দেখা যায়নি শুধু মাত্র উলিপুর উপজেলা জামাতের নেতাদের দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী বলেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। এই ধরণের আয়োজন গ্রামীণ পর্যায় থেকে সুপ্ত প্রতিভা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।