• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন

সুমন চৌধুরী / ১১৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

দীর্ঘ এক বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।
এই গৌরবময় অর্জনে তিনি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন এবং বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের দোয়া, ত্যাগ, ভালোবাসা ও অনুপ্রেরণাই তাকে এই সাফল্য অর্জনে সাহস ও শক্তি যুগিয়েছে।
প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মামুন জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মনে করছেন, এটি শুধু আব্দুল্লাহ আল মামুনের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ফুলবাড়ী উপজেলার জন্য গর্বের বিষয়।
সচেতন মহল বলছে, অধ্যবসায়, মেধা ও দেশপ্রেমের মাধ্যমে অর্জিত এই সাফল্য তরুণ প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করবে এবং তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category