• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
*ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন ময়মনসিংহে বিশ্বকাপ খেলা দেখতে মধ্যরাতে মানুষের ঢল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা জেলা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ৮১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের জন্য নির্মিত নতুন একটি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে নূরুল আমিনের পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
জানা যায়, সাংবাদিক আব্দুর রশিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নূরুল আমিনের জীবনসংগ্রাম নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। পরে বিষয়টি নজরে আসে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় নূরুল আমিনের জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।
স্বল্প সময়ের মধ্যেই ঘরের নির্মাণকাজ সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ আর নাজিম, জহিরুল ইসলাম, মো. সোলেমান হক, ইমাম ও হাফেজ মাওলানা এমদাদুল হক, সাংবাদিক আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নূরুল আমিন ও তার পরিবার। স্থানীয়রাও ডেপুটি স্পিকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category