পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন Volunteer for Bangladesh (VBD) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা টিম গোড়াইল রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কলিম উদ্দিন, সহকারী শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং ভিবিডির স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
ভিবিডি মির্জাপুর উপজেলা টিমের সদস্যরা জানান, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।